Image description

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতিতে যাতায়াতের অনিশ্চয়তা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব না হওয়ায় রোববার (১২ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নির্ধারিত ক্লাসগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের যাতায়াতে অনিশ্চয়তা এখনো পুরোপুরি দূর হয়নি। এ পরিস্থিতি বিবেচনায় রোববারের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন অঞ্চল থেকে ক্যাম্পাসে আসা-যাওয়ায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়তে পারেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।