Image description

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১২ জুলাই, ২০২৬) এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ ও বিজ্ঞ রাজনীতিবিদকে হারাল। তিনি দীর্ঘ সময় দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে জাতীয় জীবনে তাঁর অনন্য অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।”

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা দোয়া করেন যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।

মানবকণ্ঠ/ডিআর