Image description

ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর শেষ পর্যায়ে। ১০০টি ম্যাচ শেষে এখন বাকি মাত্র চারটি। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন-আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন। শেষ চারের ম্যাচগুলোকে ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে উঠেছে।

সেমিফাইনালের টিকিটের বর্তমান মূল্য:

ফ্রান্স বনাম স্পেন (ডালাস): ১,৩২৫ মার্কিন ডলার
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড (আটলান্টা): ২,৮৪১ মার্কিন ডলার

দ্বিতীয় সেমিফাইনালের টিকিটের দাম প্রথম সেমিফাইনালের তুলনায় দ্বিগুণেরও বেশি। ডাইনামিক প্রাইসিংয়ের কারণে গত তিন দিনে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম প্রায় ৩৪ শতাংশ বেড়েছে। শনিবার এটি সর্বোচ্চ ২,৯৬৬ ডলারে পৌঁছালেও পরে কিছুটা কমে ২,৫৩৭ ডলারে নেমেছিল।

এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের দাম ১,৫৪৩ ডলার, যা দ্বিতীয় সেমিফাইনালের তুলনায় অনেক কম।

অন্যদিকে, নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের টিকিটের বর্তমান মূল্য ৬,৭৬০ মার্কিন ডলার। গত ৭২ ঘণ্টায় এর দাম প্রায় ৬ শতাংশ কমেছে। তবে গত বছরের অক্টোবরে আগাম বিক্রির সময় ফাইনালের একটি টিকিটের দাম সর্বোচ্চ ১৩,৬৫০ ডলার পর্যন্ত উঠেছিল।