এইচএসসি ২০২৬ পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
মঙ্গলবার (১৪ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে মারাত্মক ত্রুটি ও অসঙ্গতি ছিল। এর ফলে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে চরম মানসিক চাপে পড়েন।
বোর্ডের ভাষ্য অনুযায়ী, একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধক হিসেবে এ ধরনের ভুল চরম দায়িত্বহীনতা এবং পেশাগত অবহেলার শামিল। একই সঙ্গে এ ঘটনায় সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া চার শিক্ষক হলেন:
অধ্যাপক মো. মুজিবুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগ, শ্রীমঙ্গল সরকারি কলেজ
সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, পদার্থবিজ্ঞান বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ
সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান, পদার্থবিজ্ঞান বিভাগ, এমসি কলেজ
প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগ, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ




Comments