Image description

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ রাতে ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। ম্যাচ শুরুর আগে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে দুই দল।

স্পেনের একাদশে সবচেয়ে বড় চমক হলো পেদ্রিকে বেঞ্চে রাখা। কোচ লুইস দে লা ফুয়েন্তে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারানো দলেই আস্থা রেখেছেন। ফলে মাঝমাঠে রদ্রি এর্নান্দেজের সঙ্গে আবারও খেলছেন ফাবিয়ান রুইজ।

আক্রমণভাগে ডান প্রান্তে থাকছেন লামিন ইয়ামাল, বাঁ প্রান্তে আলেক্স বায়েনা। তাদের সঙ্গে দানি ওলমো খেলবেন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে, আর স্ট্রাইকার হিসেবে থাকছেন মিকেল ওইয়ারজাবাল।

স্পেনের শুরুর একাদশ:

গোলরক্ষক: উনাই সিমন
রক্ষণভাগ: পেদ্রো পোরো, পাউ কুবার্সি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া
মাঝমাঠ: রদ্রি এর্নান্দেজ, ফাবিয়ান রুইজ
আক্রমণভাগ: লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা
স্ট্রাইকার: মিকেল ওইয়ারজাবাল