সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকরা গ্যাসের স্বল্পচাপের কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন।
সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরবরাহ ঘাটতির কারণে তিতাসের অধীন বিভিন্ন এলাকায় শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহক পর্যায়ে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। এতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দৈনন্দিন জীবনেও ভোগান্তি বেড়েছে।
এই পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তবে গ্যাস সংকটের সুনির্দিষ্ট কারণ কিংবা স্বাভাবিক সরবরাহ কখন ফিরবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।




Comments