Image description

নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বনানী সামরিক কবরস্থানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ডিএনসিসি প্রশাসক মরহুম মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবির এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর ডিএনসিসির কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।