লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম দাবি করেছেন, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর যেসব বাসস্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড ও সড়ক ফাঁকা ছিল, সেখানে বিএনপির ২০ লাখ লোক চাঁদাবাজিতে নেমে গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
ড. অলি আহমদ বলেন, গত তিন মাসে ৩১ হাজার কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে। তাঁর দাবি, সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, তাতে জনগণের প্রত্যাশিত পরিবর্তন আসছে না।
তিনি বলেন, শুধু ‘নাই, নাই’ বললে হবে না। দেশের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এলডিপি সভাপতি আরও বলেন, দেশ পরিচালনার জন্য শিক্ষিত, দক্ষ ও সৎ মানুষের প্রয়োজন। ব্যাংক ঋণখেলাপি, চোর বা অতীতে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের দাবি-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




Comments