গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে চারজন এবং নিশ্চিত হামে একজন মারা গেছেন।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৪১ জন শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২১ হাজার ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই সময়ে নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে।
এসএস




Comments