সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ, আদালতে মামলা
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১৯ শতক আয়তনের একটি পুকুর অবৈধভাবে দখলে রাখার অভিযোগ উঠেছে আলহাজ্ব জাহিদুল ইসলাম বাবলুর বিরুদ্ধে। পুকুরটি সান্তাহার পৌর শহরের বশিপুর মৌজার বাঁশহাটি এলাকায় অবস্থিত।
অভিযোগ সূত্রে জানা যায়, পুকুরটির সিএস খতিয়ান নম্বর ১৭৯, এসএ খতিয়ান ৪৫০, সাবেক দাগ নম্বর ১১৩৮ এবং হাল দাগ নম্বর ২৩৯৩। জমিটি ভুলবশত ১/১ খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। বৈধ কাগজপত্রের ভিত্তিতে জমিটির প্রকৃত মালিক জহিরুল ইসলাম মাসুদ বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগ রয়েছে, জাহিদুল ইসলাম বাবলু পুকুরটি দখলে রেখে অন্য একজনকে ভাড়া দিয়ে মাছ চাষ করাচ্ছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে তাঁকে অবগত করা হলেও তিনি পুকুরের দখল ছাড়েননি বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে প্রকৃত মালিক আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।
এ বিষয়ে জাহিদুল ইসলাম বাবলুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুকুরটি তাঁর দখলে থাকার বিষয়টি স্বীকার করেন। তবে পুকুরটির মালিকানা বা দখলের পক্ষে তাঁর কাছে কোনো বৈধ কাগজপত্র নেই বলেও জানান। এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।
স্থানীয়রা জানান, পুকুরের মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। আদালতে মামলা বিচারাধীন থাকায় দ্রুত আইনগতভাবে বিষয়টির নিষ্পত্তি এবং প্রকৃত মালিকানা নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা।
এসএ




Comments