Image description

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়।

অন্যদিকে, ১১ দলীয় জোটের সমর্থনে রাষ্ট্রপতি পদে প্রার্থী হন কর্নেল অলি আহমদ। যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্রও বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট বিকেল ৪টা।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর এখন প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হলে রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এসএ