Image description

রাশিয়ার সঙ্গে জার্মানির সংযোগকারী নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ইউক্রেনের কোনো ভূমিকা ছিল না। এ ঘটনায় তদন্তেও ইউক্রেন সহযোগিতা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রবিবার কিয়েভে তিনি সাংবাদিকদের বলেন, ‘নর্ড স্ট্রিম ২ পাইপলাইন উড়িয়ে দেওয়ার কোনো অভিযানে ইউক্রেন কখনো আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি।’ রাশিয়া ও জার্মানির মধ্যে থাকা নর্ড স্ট্রিম ১ ও ২ প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে ২০২২ সালের সেপ্টেম্বরে বিস্ফোরণ ঘটে। এতে পাইপলাইন দুটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বর্তমানে ইউক্রেনের দুই সন্দেহভাজন ব্যক্তি হেফাজতে রয়েছেন।
এমআর