রাজধানীর গেন্ডারিয়ায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইমান হোসেন (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ইমান হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এনায়েত কবির সোয়েব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটের দিকে ডিবি লালবাগ বিভাগের একটি দল গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ মোড়ের ডিস্টিলারি রোডে বিশেষ অভিযান চালায়। এ সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (সূত্রাপুর বিভাগ) কার্যালয়ের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে ইমান হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, ইমান হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিআর




Comments