Image description

তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনে উৎসাহিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজন করেছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ প্রতিযোগিতা। এতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ১৮ বছর বা তদূর্ধ্ব শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিজেদের মডেল স্বশরীরে উপস্থাপন করতে হবে। উপস্থাপিত ধারণা সম্পূর্ণ মৌলিক ও অনন্য হতে হবে। পূর্বে উপস্থাপিত কোনো প্রজেক্ট এ প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে না।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জেডআরএফের মাননীয় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের সামনে নিজেদের প্রজেক্ট উপস্থাপনের সুযোগ পাবেন।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল। পাশাপাশি প্রথম পাঁচজন বিজয়ীর জন্য স্টার্টআপে আকর্ষণীয় আর্থিক সহায়তা দেওয়ার তথ্য জানানো হয়েছে।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার নিবন্ধনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর এবং বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর।

প্রতিযোগিতার নিবন্ধনসহ বিস্তারিত তথ্য জানা যাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ওয়েবসাইটে।

এনএ