ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৯৬২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া এখনো প্রায় চার হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দেশটির নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকেই ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। পাশাপাশি ভারতের গণ্ডক নদী থেকে আরো ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
টানা দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার কাজ ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। ধসে পড়া সড়ক যোগাযোগ ও বিরূপ আবহাওয়ার কারণে দুর্গম অঞ্চলগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এমআর




Comments