ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস জোটের সম্মেলন। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ এবং কোনো দেশের বাণিজ্য বাধাগ্রস্ত না করার আহ্বান জানিয়েছেন।
শি জিনপিং বলেন, বিশ্বজুড়ে ক্ষমতার চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ব্যবসা ও আলোচনার পরিবেশ বজায় রাখতে হবে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পুরো বিশ্বের জন্য ক্ষতিকর এবং এর ফলে সাধারণ মানুষের জীবন ধ্বংসের দিকে যাচ্ছে। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও উপস্থিত ছিলেন।
সম্মেলনের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিশ্বের অর্ধেক মানুষ ও ৪০ শতাংশ অর্থনীতি ব্রিকসের আওতায় রয়েছে। ক্ষমতার পুরোনো নিয়ম ভেঙে ছোট-বড় সব দেশের সমান অধিকার নিশ্চিত করে এমন একটি বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সূত্র: এএফপি
এনএ




Comments