সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি নিরাপদ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ সময় জনসাধারণকে অপ্রয়োজনে জমায়েত না হওয়া এবং ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
প্রতিবেশী ইয়েমেনে হুথি বাহিনী ও সরকারি সেনাদের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর সৌদি আরবে এই সতর্কতা জারি করা হয়। ইয়েমেনের তাইজ, আল-জাওফ ও আল-বাইদা প্রদেশে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলাও চালানো হচ্ছে।
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটিতে সংঘাত শুরু হয়। ইয়েমেনের সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট যুদ্ধে জড়ায়।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসএস




Comments