মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে সিরাজদিখান থানা পুলিশ।
১৭ সেপ্টেম্বর রাত পৌনে ২টায় এই অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
সিরাজদিখান থানার এসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের কাছ থেকে এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—উত্তর তাজপুর এলাকার বাবুল শেখ ও শামসুন্নাহার দম্পতির ছেলে চঞ্চল শেখ (৩৪) এবং একই এলাকার মৃত রাজ্জাক শেখ ও মমতা শেখ দম্পতির ছেলে আফসার শেখ (২৭)। দুজনই সিরাজদিখান থানার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, বিধি মোতাবেক আসামিদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এসএ




Comments