Image description

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ নিয়ে সতর্কতা জারি করেছে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব সতর্কতা জারি করা হয়। সতর্কতার আওতায় রয়েছে মক্কা, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক, লোহিত সাগর উপকূলের জেদ্দা ও ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলের তাইফ।

এসব এলাকায় সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে স্থানীয় বাসিন্দা ও অবস্থানরত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে বলা হয়েছে।

মক্কা ও জেদ্দার মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে সতর্কতা জারি হওয়ায় বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে ঠিক কী ধরনের সম্ভাব্য ঝুঁকির কারণে এসব সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

এনএ