Image description

দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছের উৎপাদন আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে মাছ চাষের পরিমাণ আরও বাড়াতে হবে। যেখানে মাছ চাষের সুযোগ রয়েছে, সেখানে সেই সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, দেশের জলাশয় ও উপযুক্ত জায়গাগুলোতে পরিকল্পিতভাবে মাছ চাষ করা গেলে মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মাছের উৎপাদনও বাড়ানো সম্ভব।

মাছ চাষের মাধ্যমে দেশের অর্থনীতিতে আরও অবদান রাখার পাশাপাশি আমিষের চাহিদা পূরণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান স্পিকার।

প্রসঙ্গত, কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ লেকে প্রায় ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন স্পিকার। এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
এমআর