Image description

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। বিমাটিতে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। সোমবার (৫ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর ডয়চে ভেলের।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু জানান, বিমানটিতে থাকা ৩২ জনই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

বিমান চলাচল বিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো এক বিবৃতিতে জানান, বিমানটি নাইজেরিয়ার লাগোসে যাচ্ছিল। ওন্দো রাজ্যের ইগবোকোদা এলাকায় এটি বিধ্বস্ত হয়।

তিনি আরও জানান, একটি নৌ-ঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে।

নাইজেরিয়ান বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি ছিল ‘এটিআর-৪২’ মডেলের। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা নৌকায় করে তল্লাশি চালানোর সময় নদীর তীরে স্থানীয়দের একটি ছোট দল জড়ো হয়েছে।

এসএস