বিদায়ের রাতে যেন নিজের সবটুকু উজাড় করে দিলেন লিওনেল মেসি। প্রথমে কর্নার থেকে নিকোলাস ওতামেন্দির গোল, এরপর নিকো পাজের দুর্দান্ত ফিনিশ; দুই গোলেই ছিল মেসির সরাসরি অবদান। এবার নিজেই জালে বল পাঠালেন আর্জেন্টাইন এই মহাতারকা।
৭১ মিনিটে বেনিনের বক্সে অগাস্টিন জিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক নিতে এগিয়ে আসেন মেসি। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে বিদায়ী ম্যাচে নিজের গোলের খাতা খুললেন তিনি।
এটি আর্জেন্টিনার জার্সিতে মেসির ১২৬তম আন্তর্জাতিক গোল।
তার আগে ৪৮ মিনিটে মেসির কর্নার থেকে হেডে গোল করেছিলেন ওতামেন্দি। এরপর ৬৫ মিনিটে বাম দিক থেকে মেসির বাড়ানো বল পেয়ে বাঁকানো শটে গোল করেন নিকো পাজ। অর্থাৎ আর্জেন্টিনার প্রথম দুই গোলেই অ্যাসিস্ট, আর তৃতীয় গোলটি মেসির নিজের।
মনুমেন্তালে এখন তাই শুধু বিদায়ের আবেগ নয়, লিওনেল মেসির ফুটবল-জাদুর শেষ ঝলকও দেখা যাচ্ছে।
বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। বেনিনের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের দীর্ঘ পথচলার ইতি ঘটল।
এসএস




Comments