এবার সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন। ৭৬ বছর বয়সী এই লেখকের নাম বৃহস্পতিবার ঘোষণা করেছে সুইডিশ একাডেমি।
কবিতা ও প্রবন্ধের পাশাপাশি দীর্ঘদিন ধরে অনুবাদ ও শিক্ষকতার সঙ্গেও যুক্ত রয়েছেন অ্যান কারসন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ তৈরির জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল কমিটির ভাষায়, ‘সাহসী ও সৃজনশীল সাহিত্যকর্মের মাধ্যমে ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে খেলাচ্ছলে সংলাপ করে সমকালীন সাহিত্যের নতুন রূপ সৃষ্টি করেছেন’ কারসন।
শব্দের ব্যুৎপত্তি তার সাহিত্যকর্মের অন্যতম প্রধান ভিত্তি। কবিতায় নতুন অর্থের সন্ধান এবং শব্দের গভীর অনুসন্ধানও তার দীর্ঘ সাহিত্যজীবনের অন্যতম বৈশিষ্ট্য।
এনএ




Comments