Image description

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আরও দুজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৮২ জন। এছাড়া খুলনা বিভাগে ২৯২, চট্টগ্রাম বিভাগে ২৮০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩, রাজশাহী বিভাগে ২০৬, বরিশাল বিভাগে ১৯৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫, ময়মনসিংহ বিভাগে ৯৩, রংপুর বিভাগে ৬৪ এবং সিলেট বিভাগে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ১৩২ জন। খুলনা বিভাগে ৫৯, বরিশালে ২৫, চট্টগ্রামে ২৫, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ২১, রংপুরে ৬ এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

মাসভিত্তিক হিসাবে, আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে মৃত্যু বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। আর অক্টোবরের প্রথম আট দিনেই ডেঙ্গুতে প্রাণ গেছে ৪৯ জনের।

এসএস