Image description

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা।

শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে এটি নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (৮ অক্টোবর) পৃথক দুটি হামলা চালানো হয়। এতে তিন সৌদি নাগরিক নিহত হন। এ ছাড়া বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে কয়েকজনের আঘাত সামান্য হলেও কারও কারও অবস্থা গুরুতর। হামলার পর তাঁদের হাসপাতালে নেওয়া হয়।

এনএ