Image description

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট বিচারক নাভি পিল্লাইকে দেওয়ায় কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, এই সম্মাননা দিয়ে নোবেল কমিটি পুরস্কারটির মর্যাদা ক্ষুণ্ন করেছে।

ট্রাম্প দাবি করেন, ৮৫ বছর বয়সী পিল্লাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কট্টর সমালোচক। শান্তির জন্য তাঁর কোনো অবদান নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর পিল্লাই রসিকতা করে বলেছিলেন, শ্রোতারা আরেকটু বেশি হাততালি দিলে হয়তো তিনি পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারতেন। ট্রাম্পের দীর্ঘদিনের নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে তাঁর এই মন্তব্য আলোচনায় আসে।

জার্মানির নুরেমবার্গে ঐতিহাসিক আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে নাভি পিল্লাই তাঁর পুরস্কার আন্তর্জাতিক অপরাধের শিকার ও বেঁচে যাওয়া ব্যক্তিদের উৎসর্গ করেন। আন্তর্জাতিক ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় দীর্ঘ কর্মজীবনে তিনি যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এদিকে ট্রাম্পের সমালোচনার বিপরীতে পিল্লাইয়ের কাজের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেন, পিল্লাই কয়েক দশক ধরে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পক্ষে অবিচল কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন। তাঁর মতে, এই পুরস্কার শুধু পিল্লাইয়ের ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্বজুড়ে ন্যায়বিচার ও মানবমর্যাদা রক্ষায় কাজ করা ব্যক্তিদের প্রচেষ্টারও স্বীকৃতি।

সূত্র: ফার্স্টপোস্ট

এনএ