Image description

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান (চেয়ারম্যান) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রাশেদুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

গত ১ অক্টোবর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদুল ইসলাম তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।

ড. রাশেদুল আলম দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা থেকে উত্তীর্ণ হন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০২৫ সালের ২ ডিসেম্বর পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

২০২৩ সাল থেকে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে কর্মরত রয়েছেন ড. রাশেদুল আলম। চলতি বছরের ৮ ও ৯ মে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি। ‘Governance, Justice and Ethical Leadership’ শীর্ষক সম্মেলনটি ঢাকার শেরাটন হোটেল ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশসহ ১২টি দেশের প্রায় ৩০০ অধ্যাপক ও গবেষক প্রবন্ধ জমা দেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও মিশর।

এ ছাড়া বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ইসলামিক স্টাডিজ সোসাইটির (বিআইএসএস) কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন ড. মো. রাশেদুল আলম।

 এনএ