Image description

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতিশামুল হক হিরাকে সংবর্ধনা দেবে সরকার।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সংবর্ধনার আয়োজন করা হবে।

রোববার (১১ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফেজ ইহতিশামুল হক হিরা। তিনি ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী।

চিঠিতে তাঁর এ অর্জনকে বাংলাদেশের জন্য গৌরবের বলে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর সাফল্যের স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনার আয়োজন করছে সরকার। এ উপলক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এনএ