সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, ওলামা কাউন্সিলের চেয়ারম্যান এবং গবেষণা ও ইফতা বিষয়ক সাধারণ প্রেসিডেন্সির প্রধান শায়খ সালেহ আল-ফাওজান বলেছেন, পবিত্র দুই মসজিদের উদ্দেশ্যে যাত্রাকারী মুসল্লিদের ওপর হুথিদের হামলা একটি গুরুতর অপরাধ।
এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়া কর্তৃক বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর উদ্দেশ্যে রওয়ানা হওয়া মুসল্লিসহ নিরপরাধ মানুষ হত্যা করা জঘন্যতম অপরাধগুলোর মধ্যে অন্যতম। এ ধরনের অপরাধের জন্য মহান আল্লাহ তায়ালা কঠোর শাস্তির হুমকি দিয়েছেন।
গ্র্যান্ড মুফতি আরও বলেন, ইতিহাসে বলে পবিত্র স্থান এবং আল্লাহর পবিত্র ঘরের উদ্দেশ্যে যাত্রাকারীদের ওপর এই অপরাধী চক্রের পথ অনুসরনকারী কেউই ধ্বংস ও ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পায়নি।
তিনি বলেন, আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এই অপরাধীদের ধ্বংস করেন এবং আমাদের দেশসহ মুসলিম দেশগুলোকে সুরক্ষা দেন।
সূত্র: সৌদি গেজেট
এনএ




Comments