Image description

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের সাজানো সংসার ভাঙনের মুখে পড়েছে বলে শোবিজপাড়ায় জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বর্তমানে তিনি আলাদা থাকছেন বলে জানা গেছে। আর এই সম্পর্কের টানাপোড়েনের পেছনে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’-এর সেটের এক নতুন প্রেমের চর্চাকেই কারণ হিসেবে দেখছেন অনেকে।

চলতি বছরে মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’ দিয়ে বড় পর্দায় ব্যাপকভাবে নজর কাড়েন সাবিলা নূর। তবে সিনেমাটির রাজকীয় ক্যানভাসের আড়ালে তৈরি হয় নতুন জল্পনা। শোবিজ সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সিনেমাটির ডিওপি (ডিরেক্টর অব ফটোগ্রাফি) আবদুল মামুনের সঙ্গে শুটিং সেট থেকেই সাবিলা নূরের বিশেষ ঘনিষ্ঠতা গড়ে ওঠে। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় নাকি সময়ের ব্যবধানে গভীর প্রণয়ে রূপ নিয়েছে।

সূত্র আরও জানায়, এই নতুন সম্পর্কের জেরে সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মারাত্মক পারিবারিক অশান্তি শুরু হয়। এর জের ধরেই দীর্ঘদিনের সুখের সংসার ছেড়ে স্বামী নেহালের সঙ্গে বর্তমানে আলাদা বসবাস করছেন এই অভিনেত্রী। তাঁদের এই ক্রমবর্ধমান দূরত্ব শেষ পর্যন্ত আনুষ্ঠানিক বিচ্ছেদের দিকে গড়াচ্ছে বলে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে।

অন্যদিকে, শোবিজের আরেকটি পক্ষের দাবি ছিল—ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গেও নাকি পর্দার বাইরে সাবিলার নতুন রসায়ন তৈরি হয়েছে। তবে শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু শাকিব খানের ঘনিষ্ঠজনরা এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, শাকিব খানের সঙ্গে সাবিলার পেশাগত কাজের বাইরে কোনো সম্পর্ক নেই; মূলত ডিওপি মামুনের সঙ্গে সম্পর্কের কারণেই সাবিলার পথ আলাদা হচ্ছে।

সংসার ভাঙনের গুঞ্জন বা নতুন প্রেমের সম্পর্কের বিষয়ে সাবিলা নূর কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিনেত্রীর সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেম ও বন্ধুত্বের পর ২০১৯ সালে ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরকে জমকালো আয়োজনে বিয়ে করেন সাবিলা নূর। ২০১৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে নাটকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরবর্তীতে চলচ্চিত্র জগতে পা রেখে শাকিব খানের বিপরীতে ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে বড় পর্দাতেও বেশ প্রসংশিত হন।

ডিআর