সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) এ হামলায় দুই প্রবাসী কর্মী নিহত ও দুজন আহত হয়েছেন।
দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র লক্ষ্য করে আসা ড্রোনটি সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করে। তবে হামলার সময় তেলক্ষেত্রের বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়।
নিহত দুজনের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহতদের একজন পাকিস্তানি ও অন্যজন ভারতীয় নাগরিক।
মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরামকোর মূল কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সূত্র: সৌদি গ্যাজেট




Comments