রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় মুক্তিভবনে হামলা চালিয়েছে একদল যুবক। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সিপিবির পক্ষ থেকে হামলার জন্য বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করা হলেও বিএনপি তা অস্বীকার করেছে।
সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন জানান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক ও পরে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে। হামলাকারীরা সিপিবি কার্যালয় থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুললেও তা অস্বীকার করেছে সিপিবি।
পল্টন থানার ওসি আরিফুল ইসলাম জানান, দীপক শীলকে ছেড়ে দেওয়ার পর তার সমর্থকদের স্লোগান দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে কয়েকজন হামলা চালায়। ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়েছে।
এসএস




Comments