Image description

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে আবারও বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ৭ নভেম্বর দেশটির কেরালা রাজ্যের কোচি শহরে এ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেয় সিজেপি। ‘কোচিতে জন্তর মন্তর’ শিরোনামে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে কোচির রাজেন্দ্র ময়দানে। স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে কর্মসূচি।

দলটির পোস্টে বলা হয়েছে, ‘গণতন্ত্র রক্ষা করুন, এসআইআর বাতিল করুন। আমাদের সঙ্গে যোগ দিন।’

বিক্ষোভে অংশ নেবেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ ছাড়া দলটির দক্ষিণাঞ্চলীয় প্রধান বিজয় মাল্লাঙ্গি ও জাতীয় সম্পাদক আফরিন নওয়াজও উপস্থিত থাকবেন।

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে জন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে দলটির নেতারা গ্রেপ্তার হন। এরপর কোচিতে নতুন করে এই কর্মসূচি ঘোষণা করল দলটি।

এসএস