সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে ফিরেই বাংলাদেশের একাদশে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অজি অধিনায়ক, যার ফলে প্রথমে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দলের আজকের একাদশে রয়েছে বড় চমক। দুই অফ স্পিনিং অলরাউন্ডারসহ মোট তিনজন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। অধিনায়ক মিরাজ ও মোসাদ্দেকের সাথে স্পিন আক্রমণে আছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। তবে আজকের একাদশ থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও পেসার শরিফুল ইসলাম।
স্পিন বিভাগের পাশাপাশি পেস আক্রমণেও শক্তি ধরে রেখেছে টাইগাররা। তিন পেসার হিসেবে একাদশে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও গতি তারকা নাহিদ রানা।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।
মানবকন্ঠ/আরআই




Comments