ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে অন্তত একটি ম্যাচ খেলেছেন ৭ হাজার ২৯৫ জন ফুটবলার। তাদের মধ্যে মাত্র ৯ জন এক আসরে ৮ বা তার বেশি গোল করতে পেরেছেন। অর্থাৎ, প্রতি ৮১১ জন খেলোয়াড়ের মধ্যে মাত্র একজন এই কীর্তি গড়েছেন।
সেই বিরল অর্জনকে আরও অনন্য করে তুলেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই আসরে ৮ বা তার বেশি গোল করার রেকর্ড গড়েছেন তিনি।
২০২২ কাতার বিশ্বকাপে এমবাপে করেছিলেন ৮ গোল। আর ২০২৬ বিশ্বকাপেও এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৮। ফলে পরপর দুই বিশ্বকাপে সমান ৮টি করে গোল করে ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন এই ফরাসি তারকা।
বিশ্বকাপে ধারাবাহিক গোল করার দিক থেকে এমবাপের এই কীর্তিকে ফুটবল ইতিহাসের অন্যতম বিরল অর্জন হিসেবে দেখা হচ্ছে। যেখানে এক আসরে ৮ গোল করাই অত্যন্ত কঠিন, সেখানে টানা দুই বিশ্বকাপে সেই কৃতিত্ব দেখিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।




Comments