লিওনেল মেসিকে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। মেসি করেছেন ৮ গোল। যদিও এবারের গোল্ডেন বুট নিতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এমবাপ্পে।
এবারের আসরে এমবাপ্পের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ১০ গোল করার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষে উঠেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ শেষে তার মোট বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২-এ।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে মেসির চেয়ে দুই গোল এগিয়ে যান এমবাপ্পে। ফলে আর্জেন্টিনার অধিনায়কের ফাইনাল ম্যাচে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়।
২০২২ বিশ্বকাপের ফাইনালে মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। চার বছর পর আবারও আর্জেন্টাইন মহাতারকাকে টপকে ব্যক্তিগত এই পুরস্কার নিজের করে নিলেন ফরাসি তারকা।
মানবকন্ঠ/এমআর




Comments