২০৩৪ সালের পুরুষদের বিশ্বকাপ আয়োজক দেশ সৌদি আরব ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর সংস্থাটির প্রধান বর্তমানে ব্যাপক বিরোধীতার মুখে রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে সৌদি আরব ফুটবল ফেডারেশন ফিফার ভুল স্বীকার, ক্ষমা প্রার্থনা এবং প্রস্তাবটি বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে ফুটবলের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে ঐক্য ফিরিয়ে আনার আহ্বানও জানিয়েছে তারা।
ফেডারেশনটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলেছে, ফুটবল পরিবারের মধ্যে ঐক্য পুনরুদ্ধার এবং সবার স্বার্থে খেলার প্রসার অব্যাহত রাখার লক্ষ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ফিফা নেতৃত্বের চলমান প্রচেষ্টাকে এসএএফএফ সমর্থন করে।
উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং কনকাকাফ-এর বিরোধিতার মুখে ফিফা যখন ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামক নতুন একটি বাণিজ্যিক উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতের বিশ্বকাপ থেকে আয়ের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিল করে। এরপর তিনি চাপের মুখে রয়েছেন। একই সঙ্গে তার নেতৃত্বের ওপর অনাস্থা এবং ফিফার ব্যাপক সংস্কারের দাবি জানিয়েছে।
এমআর




Comments