Image description

২০২৬ সালের ব্যালন ডি’অরের মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ শুরু করেছে ফরাসি ফুটবল ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। মঙ্গলবার সবার আগে পুরুষ ও নারী—উভয় বিভাগে বছরের সেরা ক্লাবের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে। তবে পুরুষ বিভাগের তালিকায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী ক্লাবগুলোর নাম না থাকা ফুটবল বিশ্বে বড় চমক হিসেবে দেখা দিয়েছে।

পুরুষ বিভাগের সেরা ক্লাবের লড়াইয়ে এবার পাঁচটির সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট এবং ব্রাজিলের শক্তিশালী দল ফ্ল্যামেঙ্গো। প্রত্যাশিতভাবেই এই তালিকায় স্থান পেয়েছে বর্তমান বিজয়ী ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং লিভারপুলের মতো হেভিওয়েট ক্লাবগুলো এবার মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছে।

নারী বিভাগেও একইভাবে পাঁচটি সেরা ক্লাবের নাম ঘোষণা করা হয়েছে। ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ও দলীয় পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হবে আগামী ২৬ অক্টোবর। প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসবে ব্যালন ডি’অরের এই জমকালো আসর। সেখানেই জানা যাবে ফুটবল বিশ্বের নতুন রাজকীয় ক্লাব ও তারকাদের নাম।

ডিআর