ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ হয়েছে। সবকটি ম্যাচেই হেরে যায় বাবর আজমের দল। টানা এই ব্যর্থতার প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও, যেখানে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে পাকিস্তান।
ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও ১৯৪ রানে বড় পরাজয় বরণ করে বাবর আজমের দল। তৃতীয় টেস্টের আগে দলের কোচিং স্টাফে পরিবর্তন, ৭ ক্রিকেটারকে পরিবর্তন করেও শেষ টেস্টে জয়ের দেখা পায়নি পাকিস্তান।
কোচিং স্টাফ সরফরাজ আহমেদের জায়গায় মাইক হেসনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি ৫ জন অনঅভিষিক্ত ক্রিকেটার দলে ডাক পেলেও শেষ পর্যন্ত ৮ উইকেটে পরাজিত হয় পাকিস্তান। যদিও অভিষিক্ত রাজাউল্লাহ ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়েছেন। বল হাতে ৪ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৮১ রান করেছেন এই তরুণ ক্রিকেটার। তার সাথে মোহাম্মদ আব্বাসের শতরানের জুটিতে ইনিংস হার এড়ায় পাকিস্তান।
এই হারের পর ৭১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে নয়ে নেমে গেছে পাকিস্তান। বাবরদের টপকে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে। এছাড়া সেরা দশে কোন পরিবর্তন আসেনি।
৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে বাংলাদেশ। সাতে রয়েছে শ্রীলঙ্কা। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, তার পরের অবস্থানে যথাক্রমে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। টেস্টে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। সর্বশেষ ২০ টেস্টের মাত্র ৭টিতে জয় পেয়েছে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপেও তলানিতে রয়েছে পাকিস্তান। নয় ম্যাচে মাত্র দুই জয়ে ১৪.৮১ পয়েন্ট নিয়ে সবার নিচে অর্থাৎ নয়ে অবস্থান তাদের।
এমআর




Comments