Image description

এশিয়ান গেমসে সিঙ্গাপুরের স্প্রিন্ট কুইন শান্তি পেরেইরা তার প্রথম পদকটি জয় করেছেন। তিনি নারীদের ১০০ মিটার ইভেন্টের ফাইনালে ১১.২১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। এই ইভেন্টে চীনের কিশোরী অ্যাথলেট চেন ইউজি ১১.০৬ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করেন। এছাড়া বাহরাইনের এডিডিওং ওডিওং ১১.৩৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক লাভ করেন।

এশিয়ান গেমসে এটি পেরেইরার তৃতীয় পদক। তিন বছর আগে হাংঝুতে অনুষ্ঠিত আগের আসরে তিনি ১০০ মিটারে রৌপ্য এবং ২০০ মিটারে স্বর্ণপদক জিতেছিলেন। চীনে ২০০ মিটার ইভেন্টে তার এই জয় অ্যাথলেটিক্সে সিঙ্গাপুরের ৪৯ বছরের স্বর্ণপদক-খরা বা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে।

সাবেক স্প্রিন্টার সি. কুনালান, গ্লোরি বার্নাবাস এবং মাইমুন বাকার আজলানের পর তিনি চতুর্থ সিঙ্গাপুরি হিসেবে এশিয়ান গেমসের একাধিক আসরে অ্যাথলেটিক্সে পদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন তিনি। কুনালানই প্রথম এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন।

রৌপ্যপদক জয়ের পর এক প্রতিক্রিয়ায় শান্তি পেরেইরা বলেন, এটি আমার চতুর্থ এশিয়ান গেমস। দ্বিতীয়বার আমি পদক জয়ের লড়াইয়ে আছি। বয়স বাড়ার সাথে সাথে আসলে বোঝা যায় না যে, এমন কোনো গেমসে আর কবে অংশ নেওয়ার সুযোগ হবে। তাই এই গেমসটি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ; কারণ আমি শুধু যে এখানে অংশ নিচ্ছি তা-ই নয়, বরং পদক জয়ের লড়াইয়েও আছি,পাশাপাশি আমি সুস্থ ও ভালো ফর্মে আছি। এসবের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।

১৯৬৬ সালের গেমসে ১০০ মিটারে রৌপ্য এবং পুরুষদের ৪x৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জয়ের পর, তিনি ১৯৭০ সালের আসরে ১০০ ও ২০০ মিটারে ব্রোঞ্জ জেতেন এবং এর চার বছর পর ৪x১০০ মিটার রিলেতে আরও একটি ব্রোঞ্জ নিজের ঝুলিতে ভরেন।

গ্লোরি বার্নাবাস এবং মাইমুন বাকার আজলান সেই নারী ৪x১০০ মিটার রিলে দলের সদস্য ছিলেন। তারা ১৯৭০ সালের ব্যাংকক গেমসে রৌপ্যপদক জিতেছিল। পরবর্তীতে ১৯৭৪ সালে তারা ৪x১০০ মিটারে ব্রোঞ্জ এবং ৪x৪০০ মিটারে রৌপ্যপদক জয় করেন।
এমআর