Image description

দারুণ শুরুর পরও ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন উইকেটে ১৫৭ রান তুলে জয়ের স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত ৪৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগার যুবারদের। তবে চার ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৪৩ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুর্দান্ত শুরুর পরও মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতায় জয়ের সম্ভাবনা হাতছাড়া করে টাইগার যুবারা।

বুধবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। মাত্র ৩ উইকেট হারিয়েই দলীয় সংগ্রহ ১৫৭ রানে নিয়ে যায় টাইগার যুবারা। তখন জয়ের সম্ভাবনাও উজ্জ্বল হয়ে ওঠে।

তবে এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে না পারায় শেষ পর্যন্ত ১৯৪ রানেই গুটিয়ে যায় দলের ইনিংস। ফলে ৪৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এই হারের পরও চার ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছিল টাইগার যুবারা।

এনএ