ক্রিকেটে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের কীর্তিও ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি ১০ বোলার হলেন—
১. মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) — ১,৩৪৭ উইকেট
টেস্টে ৮০০ ও ওয়ানডেতে ৫৩৪ উইকেট নিয়ে তালিকার শীর্ষে মুরালিধরন।
২. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) — ১,০০১ উইকেট
টেস্টে ৭০৮ ও ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার।
৩. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) — ৯৯১ উইকেট
টেস্টে ৭০৪ ও ওয়ানডেতে ২৬৯ উইকেট রয়েছে ইংল্যান্ডের সাবেক এই পেসারের।
৪. অনিল কুম্বলে (ভারত) — ৯৫৬ উইকেট
টেস্টে ৬১৯ ও ওয়ানডেতে ৩৩৭ উইকেট নিয়ে তালিকার চতুর্থ স্থানে ভারতের সাবেক অধিনায়ক।
৫. গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) — ৯৪৯ উইকেট
টেস্টে ৫৬৩ ও ওয়ানডেতে ৩৮১ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।
৬. ওয়াসিম আকরাম (পাকিস্তান) — ৯১৬ উইকেট
টেস্টে ৪১৪ ও ওয়ানডেতে ৫০২ উইকেট নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তানের সুইং কিংবদন্তি।
৭. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) — ৮৪৭ উইকেট
টেস্টে ৬০৪, ওয়ানডেতে ১৭৮ ও টি-টোয়েন্টিতে ৬৫ উইকেট রয়েছে ব্রডের।
৮. শন পোলক (দক্ষিণ আফ্রিকা) — ৮২৯ উইকেট
টেস্টে ৪২১ ও ওয়ানডেতে ৩৯৩ উইকেট শিকার করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডার।
৯. ওয়াকার ইউনিস (পাকিস্তান) — ৭৮৯ উইকেট
টেস্টে ৩৭৩ ও ওয়ানডেতে ৪১৬ উইকেট নিয়ে নবম স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক পেসার।
১০. টিম সাউদি (নিউজিল্যান্ড) — ৭৭৬ উইকেট
টেস্টে ৩৯১, ওয়ানডেতে ২২১ ও টি-টোয়েন্টিতে ১৬৪ উইকেট রয়েছে নিউজিল্যান্ডের সাবেক এই পেসারের।




Comments