Image description

২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় সর্বোচ্চ ভোট পেয়ে স্বপ্নের ট্রফি জয় করেছেন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। অন্যদিকে, ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়েও ৮ বারের ব্যালন ডি’অর বিজয়ী মহাতারকা লিওনেল মেসি অর্জনের ঝুলিতে নতুন ট্রফি যুক্ত করতে না পারলেও তালিকায় ৫ম স্থান অধিকার করেছেন।

লন্ডনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ব্যালন ডি’অরের চূড়ান্ত র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপে দলকে ফাইনালে তুললেও স্পেনের কাছে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল মেসিদের। বিশ্বকাপের রানার্সআপ শিরোপা ও ইন্টার মিয়ামির হয়ে ব্যক্তিগত উজ্জ্বল পারফরম্যান্স সত্ত্বেও ২০১৮ সালের পর আবারও সেরা তিনের বাইরে ৫ম স্থানে থেকে বছর শেষ করতে হলো আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।

২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফাবিও ক্যানাভারো যখন ব্যালন ডি’অর জয় করেন, তখন মাত্র ১৯ বছর বয়সে তালিকার ২০তম স্থানে ছিলেন তরুণ লিওনেল মেসি। এরপর থেকে টানা দেড় দশক ধরে ব্যালন ডি’অরের শীর্ষ তিনে নিয়মিত আধিপত্য বজায় রাখেন তিনি। তবে ২০১৮ সালে ক্রোয়েশিয়ার লুকা মদরিচের বিজয়ের বছরে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ম স্থানে নেমে যান মেসি। ২০২৬ সালে এসে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল।

মনোনয়ন না পাওয়া ২০২২, ২০২৩ ও ২০২৫ সাল বাদ দিলে পুরো ক্যারিয়ারে মেসি কেবল তিনবার সেরা তিনের বাইরে শেষ করেছেন—২০০৬ (২০তম), ২০১৮ (৫ম) এবং ২০২৬ (৫ম)।

৩৯ বছর বয়সে পা দিলেও মেসির মাঠে প্রভাব ও পারফরম্যান্সে এতটুকু ভাটা পড়েনি। চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে ৩১ ম্যাচে ২৭টি গোল করার পাশাপাশি ১৩টি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে ৪ ম্যাচে ৮টি গোল ও ৪টি গোল করাতে সহায়তা করেন এই কিংবদন্তি।

বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষ পর্যন্ত ৪ আসর ও ৩ আসর মিলিয়ে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ায় ২২-এ এবং মেসির পরিসংখ্যান থামে ২১-এ।

২০২৬ ব্যালন ডি’অরের চূড়ান্ত শীর্ষ ১০ তালিকা:   

হ্যারি কেইন — বায়ার্ন মিউনিখ / ইংল্যান্ড   

কিলিয়ান এমবাপ্পে — রিয়াল মাদ্রিদ / ফ্রান্স

লামিন ইয়ামাল — বার্সেলোনা / স্পেন   

রদ্রি — ম্যানচেস্টার সিটিতে / স্পেন

লিওনেল মেসি — ইন্টার মায়ামি / আর্জেন্টিনা   

খভিচা কাভারাসখেলিয়া — পিএসজি / জর্জিয়া   

উসমান দেম্বেলে — পিএসজি / ফ্রান্স

এরলিং হলান্ড — ম্যানচেস্টার সিটি / নরওয়ে   

মাইকেল অলিসে — বায়ার্ন মিউনিখ / ফ্রান্স

ফাবিয়ান রুইজ — পিএসজি / স্পেন   

ডিআর