পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ জন গুরুতর আহত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর ঢালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ....
লোড হচ্ছে...
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর ঢালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ....
পদ্মার বুকে জেগে ওঠা ধূ ধূ চর। চারদিকে নদীর টলটলে জল, বিস্তীর্ণ সবুজ আর খোলা আকাশ। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যের টানে প্রতিদিনই রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিডলচরে (যা এখন ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত) ছুটছেন শত শত মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে পরিচিত হয়ে ওঠা এই চরটি এখন রাজশাহী অঞ্চলের মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় ভ্রমণস্থল। নগরের মির্জাপুর মিজানের মোড় ডগার ঘাট থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকায় পদ্মা পেরিয়ে দর্শনার্থীরা যাচ্ছেন চরে। ....
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মনিপার্ক সংলগ্ন পদ্মা নদীতে গভীর রাতে ঘণ্টাব্যাপী ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে মনিপার্কের মালিক মনিরুল ইসলাম মনির দেহরক্ষী শরিফুল ইসলাম ববি (৩৮) গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ববি বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে। ....
রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে চলন্ত ট্রেনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে টিটিইদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ ৮ ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। পরে অভিযুক্ত টিটিই-কে বরখাস্ত ও শিক্ষার্থীদের ৪ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। ....
নির্দেশনা অমান্য করে পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় ২৩ মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। রোববার (২৩ এপ্রিল) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর বিভিন্ন পয়েন্টে লেন পরিবর্তনসহ নিয়ম ভঙ্গ করায় মোটরসাইকেল চালকদের এ জরিমানা করা হয়। ....