বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরছে, বেশি যাচ্ছে ভারতে
শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এরই মধ্যে চলতি নভেম্বরের... ....
লোড হচ্ছে...
শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এরই মধ্যে চলতি নভেম্বরের... ....
তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে, যেখানে তিন বছরের ব্যবধানে গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বেড়েছে। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে শ্রমিক-মালিক সবাইকে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন। ....
নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া আট বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করলেও শেষ পর্যন্ত নিজেই প্রাণ হারালেন মো. ছকিনুর ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিক। শিশুটিকে উদ্ধার করে ওপরে ওঠার আগেই জরাজীর্ণ সেপটিক ট্যাংকের দেয়াল ও পাড়ের মাটি ধসে চাপা পড়েন তিনি; পরে ফায়ার সার্ভিসের দীর্ঘ ৯ ঘণ্টার অভিযানে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ....
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা এলেও শ্রমিকদের অসন্তোষ কমেনি। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে তাঁরা অবরোধ সৃষ্টি করলে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকেরা। ....
পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, কোনো বাড়ির মালিক এ নির্দেশনা অমান্য করে ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার এ উদ্যোগ নিয়েছে। ....
চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতিতে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে রপ্তানিমুখী পোশাকশিল্প। গত ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতি হয়েছে ৪২ কোটি ৮ লাখ ডলার (৪২৮ মিলিয়ন ডলার) এবং একই সময়ে ক্রেতারা ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫ কোটি ৪ লাখ ডলার (২৫৪ মিলিয়ন ডলার)। উৎপাদন ব্যাহত হওয়া, অর্ডার স্থানান্তর, পণ্য সরবরাহে বিলম্ব এবং বাড়তি ব্যয়ের চাপে বিপাকে পড়েছেন পোশাক রপ্তানিকারকরা। ....
শ্রমিক অসন্তোষে বন্ধ থাকার কারণে সৃষ্ট ঘাটতি কাটিয়ে উঠতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও উৎপাদন চালু রেখেছে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার কর্তৃপক্ষ। রপ্তানি আদেশের পণ্য নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত কর্মদিবস হিসেবে কারখানাগুলো চালু রাখ হয়। এদিন ১২৬টি পোশাক কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেন শ্রমিকরা। ....
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় প্রতিটি পোশাক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কেনার সুযোগ পাচ্ছেন। ....
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে দুই সন্তানের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রোববার (১২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ....
গত ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক রফতানি করেছে সাড়ে ৪২ বিলিয়ন ডলারেরও বেশি। আর চলতি অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা প্রায় ৪৭ বিলিয়ন ডলার। এ বছরের ৯ মাসে পোশাক ....