Skip to main content

Topic/Tag : অরক্ষিত সীমান্ত


অরক্ষিত সীমান্ত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি

সীমান্ত, নিছকই দুটি দেশের মধ্যে আঁকা একটি কাল্পনিক রেখা নয়; এটি একটি জাতির আত্মপরিচয়, তার সার্বভৌমত্বের অভেদ্য প্রাচীর এবং অর্থনীতির প্রাণভোমরা। যখন এই দুর্ভেদ্য প্রাচীর অরক্ষিত হয়ে পড়ে, তখন তার ফাটল গলে প্রবেশ করে এক সর্বনাশা ব্যাধি-চোরাচালান। এটি কেবল কিছু নিষিদ্ধ পণ্যের আদান-প্রদান নয়, বরং এক সুসংগঠিত অপরাধচক্রের বিষাক্ত জাল, যা ধীরে ধীরে একটি দেশের মেরুদণ্ডকে পঙ্গু করে দেয়। চোরাচালান কেবল অর্থনৈতিক কাঠামোকেই দুর্বল করে না, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে হুমকিতে ফেলে। সেই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। জাতিকে ঠেলে দেয় অনিশ্চিত ভবিষ্যতের দিকে।