‘নেটটা একটু স্লো করে দাও’, কাদের-পলকের চাঞ্চল্যকর ফোনালাপ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশজুড়ে ইন্টারনেট সেবা ধীরগতি করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ওবায়দুল কাদেরের দেওয়া নির্দেশের একটি ফোন রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন।