৫ দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও শুরু হয়েছে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। ভারতের অভ্যন্তরীণ ব্যবসায়িক জটিলতা নিরসন হওয়ায় শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বন্দরে পুনরায় কর্মচাঞ্চল্য ফেরায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।