গাইবান্ধায় একই পদে ২ নির্বাহী প্রকৌশলী, বিভ্রান্তিতে সেবাগ্রহীতারা
গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) একই পদে দুই নির্বাহী প্রকৌশলী অফিস করা নিয়ে লঙ্কাকাণ্ড বেধেছে। গুরুত্বপূর্ণ এই পদে দ্বৈত অবস্থানের কারণে দাপ্তরিক কাজে চরম স্থবিরতা নেমে এসেছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন ঠিকাদার ও সাধারণ সেবাগ্রহীতারা। দ্রুত এই সংকটের সমাধান করে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।