ডিএমপিতে ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে একযোগে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এই বদলি ও পদায়ন করা হয়।